আমুদরিয়া নিউজ: আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবশেষে বাল্যবিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গভর্নর গ্যাভিন নিউজম সম্প্রতি একটি ঐতিহাসিক বিলে স্বাক্ষর করেছেন, যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। নতুন এই আইন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় বিয়ের জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।
প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অতীতে বাল্যবিয়ের শিকার হওয়া ভুক্তভোগীরা। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আমেরিকার মতো উন্নত দেশের এখনও ৩২টি রাজ্যে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে আইনিভাবে বৈধ। অধিকারকর্মীদের মতে, ক্যালিফোর্নিয়ার এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল, কারণ এটি শিশুদের পদ্ধতিগত সহিংসতা থেকে রক্ষা করবে এবং নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার স্বাধীনতা দেবে। এখন বাকি রাজ্যগুলোতেও এই কুপ্রথা বন্ধের দাবি জোরালো হচ্ছে।
Total Views:
0