আমুদরিয়া নিউজ: গোয়ায় ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া ৯৭ জন ভোটারের মধ্যে ৮৮ জনের নাম ফের ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় Form 6 জমা দেওয়ার পর তাঁদের আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে গোয়ার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
অন্যদিকে, বাকি ৯ জনের মধ্যে ৩ জনের কাছে পর্তুগিজ পাসপোর্ট রয়েছে বলে জানা গিয়েছে। আরও ৬ জন বর্তমানে বিদেশে রয়েছেন। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।
এর পাশাপাশি বাদ পড়ে যাওয়া যোগ্য ভোটার এবং ১৮–১৯ বছর বয়সী নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে গোয়ায় বিশেষ উদ্যোগ শুরু হয়েছে।
Total Views:
0