আমুদরিয়া নিউজ: বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে আকাশপথ ক্রমশ উত্তপ্ত ও ঝড়-ঝঞ্ঝাপূর্ণ হয়ে উঠছে। সাম্প্রতিক এক গবেষণায় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আবহাওয়ার এই চরম খামখেয়ালিপনার কারণে আগামী দিনে বিমান চলাচলে ব্যাপক বিপর্যয় ও দেরি হওয়া একটি স্বাভাবিক নিয়মে পরিণত হতে পারে।
লন্ডনের হিথ্রো ও গ্যাটউইকের মতো ব্যস্ততম বিমানবন্দরগুলো সম্প্রতি তীব্র বজ্রঝড়ের কারণে প্রায় ৯০০টি ফ্লাইট বাতিল বা ঘণ্টার পর ঘণ্টা স্থগিত রাখতে বাধ্য হয়েছে। ঝুঁকি বিশ্লেষকদের মতে, দ্রুত জলবায়ু পরিবর্তনের ফলে যেকোনো মুহূর্তে একাধিক বড় বিমানবন্দর একসঙ্গে অচল হয়ে পড়তে পারে, যা যাত্রীদের চরম ভোগান্তির পাশাপাশি বড়সড় বিপদের কারণ হতে পারে। ফলে ভবিষ্যতে নিরাপদ বিমানযাত্রার জন্য বড় ধরণের বিঘ্ন মেনে নিতে প্রস্তুত থাকতে হবে যাত্রীদের।
Total Views:
0