ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির তাণ্ডব! বাতিল শয়ে শয়ে বিমান, চরম দুর্ভোগে দেড় লাখ যাত্রী

আমুদরিয়া নিউজ: ইন্দোনেশিয়ার বিখ্যাত আগ্নেয়গিরি আনাক ক্রাকাতৌ-র ভয়াবহ অগ্ন্যুৎপাতের জেরে জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর সহ মোট ছয়টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৪৬৭টি ফ্লাইট বাতিল হওয়ায় অন্তত দেড় লাখ যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন।

শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের জেরে আকাশে প্রায় ৫০,০০০ ফুট উঁচুতে ছড়িয়ে পড়েছে ছাই ও লাভা। নিরাপত্তার কারণে সিঙ্গাপুর, সিডনি, দোহা এবং কুয়ালালামপুরগামী সমস্ত আন্তর্জাতিক উড়ান স্থগিত করা হয়েছে। দেশের পরিবহন মন্ত্রী দুদি পুরওয়াগান্ধি বিমান সংস্থাগুলোকে দ্রুত টিকিটের টাকা ফেরত দেওয়ার এবং যাত্রীদের বিকল্প রুটে যাতায়াতের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *