আমুদরিয়া নিউজ: মানুষ বড় হয়ে অনেক কিছু ভুলে গেলেও স্কুলের দিনগুলোর কথা মনে রাখে। গবেষণায় দেখা গেছে, কৈশোরের অভিজ্ঞতা মানুষের মনের ওপর গভীরভাবে দাগ কেটে যায়। বিশেষ করে স্কুলের বন্ধুদের আচরণ বা কোনো বিশেষ ঘটনা মানুষ সহজে ভুলতে পারে না।
মনোবিদদের মতে, ১৪-১৫ বছর বয়সে মানুষের মস্তিষ্কের গঠন যেভাবে তৈরি হয়, তা পরবর্তী জীবনের আচরণকে প্রভাবিত করে। বড় হওয়ার পরও মানুষ যখন নতুন কোনো পরিবেশ বা মানুষের মুখোমুখি হয়, তখন সে অজান্তেই স্কুলের সেই পুরোনো অভিজ্ঞতার কথা মনে করে। এই কারণেই স্কুল ছাড়ার বহু বছর পরেও সেই স্মৃতি মানুষের সামাজিক জীবন ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে।
Total Views:
0