দুই তিন সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের

আমুদরিয়া নিউজ : আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে চলা সামরিক অভিযান শেষ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য কোনো চুক্তির প্রয়োজন নেই। আমেরিকা চাইলে একাই এই যুদ্ধ শেষ করতে পারে। তিনি আরও জানান, এই যুদ্ধের পেছনে মূল কারণ ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকানো এবং তা ইতিমধ্যে সফল হয়ে গেছে। তাই এখন আর যুদ্ধের প্রয়োজন নেই। বড় জোড় আর মাত্র দুই তিন থেকে সপ্তাহ সময় লাগতে পারে। তারপরেই ইরানে সামরিক অভিযান চালানো বন্ধ করে দেওয়া হবে। তবে এই সময়ের মধ্যে ইরান যদি নতুন করে তাঁদের ওপর হামলা চালায়, তাহলে পরিস্থিতি আরও বদলে যেতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আমেরিকা, ইজরায়েল-ইরান যুদ্ধের জেরে বন্ধ হয়ে রয়েছে হরমুজ প্রণালী, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে। এই যুদ্ধের প্রভাব আর শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন দেশ এই যুদ্ধের জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হচ্ছে।

এর আগেও ট্রাম্প একাধিকবার যুদ্ধ শেষ করার সময়সীমা বেঁধে দিলেও দিনের পর দিন পরস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দুই পক্ষের হামলা পাল্টা হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। এই পরিস্থিতিতে ট্রাম্পের এই যুদ্ধ শেষ করার বার্তা মিত্র দেশগুলি মেনে নেবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। খোদ ইজরায়েল ট্রাম্পের এই সিদ্ধান্ত মেনে নেবে কি না তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তাই আমেরিকা চাইলেই এই যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবে না বলেই মনে করছেন অনেকে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *