ব্যাটিং বিপর্যয় সামলে পাঞ্জাবের বিরুদ্ধে জয় এনে দিলেন কলোনি

আমুদরিয়া নিউজ : আইপিএলের শুরুটা জয় দিয়েই করল পাঞ্জাব কিংস। কুপার কলোনির দুর্দান্ত ইনিংসে ভর করে গুজরাট টাইটান্সকে ৩ উইকেটে হারিয়ে দিল তাঁরা।

প্রথমে ব্যাট করে গুজরাট ৬ উইকেটে ১৬২ রান তোলে। অধিনায়ক শুভমন গিল ৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। জস বাটলার করেন ৩৮ রান যোগ করলেও বড় স্কোর করতে পারেনি দল। পাঞ্জাবের হয়ে বিজয়কুমার বৈশাখ ৩টি এবং যুজবেন্দ্র চাহাল ২টি উইকেট তুলে নেন।

যদিও ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি পাঞ্জাবের। দ্রুত আউট হন প্রিয়াংশ আর্য। এরপর প্রভসিমরন সিং ও কুপার কনোলি মিলে ইনিংস সামলান। প্রভসিমরন ৩৭ রান করে আউট হন।

একসময় পাঞ্জাবের স্কোর ছিল ২ উইকেটে ১১০। কিন্তু হঠাৎই ১১৮ রানে ৬ উইকেট পড়ে গিয়ে চাপে পড়ে দল। এই কঠিন সময়ে দলের হাল ধরেন কুপার কনোলি। তিনি ধীরে ধীরে রান তুলে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান।

শেষ পর্যন্ত ৪৪ বলে অপরাজিত ৭২ রান করে দলকে জয় এনে দেন কনোলি। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ৫টি ছক্কা।

গুজরাটের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ৩টি উইকেট নেন। তবে কনোলির দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে তা ফিকে হয়ে যায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *