ভোট দিতে না পারলেই অধিকার শেষ নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

আমুদরিয়া নিউজ : ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে চলা বিতর্কে ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো বিশেষ কারণে বা যান্ত্রিক ত্রুটির ফলে কোনো নাগরিক যদি এবারের নির্বাচনে ভোট দিতে না পারেন, তবে তার অর্থ এই নয় যে তাঁর ভোটাধিকার স্থায়ীভাবে কেড়ে নেওয়া হয়েছে। ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার। প্রশাসনিক জটিলতার কারণে কেউ যেন এই অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে।

আদালতের নির্দেশ, ভোটার তালিকা থেকে কোনো ব্যক্তির নাম বাদ দিলে কমিশনকে তার সুনির্দিষ্ট কারণ তাদের পোর্টালে আপলোড করতে হবে। কেন নাম বাদ গেল, তা জানার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। শুধু তাই নয়, সুপ্রিল কোর্ট এদিন ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার জন্য আদালত রাজ্যজুড়ে ১৯টি ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে। কোনো যোগ্য ভোটার যদি মনে করেন তাঁর নাম ভুলবশত বাদ পড়েছে, তবে তিনি প্রয়োজনীয় নথি দেখিয়ে এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত রাখতে ভোটার তালিকায় যাতে কোনো অবৈধ নাম না থাকে এবং কোনো বৈধ নাম বাদ না পড়ে, সে বিষয়েও এদিন কমিশনকে চূড়ান্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *