ইরান পারমাণবিক বোমার কাছাকাছি, অস্ত্র-গ্রেড ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধি

আমুদরিয়া নিউজ : ইরানের পারমানবিক অস্ত্র সংক্রান্ত কার্যকলাপে বিচলিত আন্তর্জাতিক মহবল। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ) সম্প্রতি প্রকাশিত এক গোপন প্রতিবেদনে জানিয়েছে, ইরান ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৪০৮.৬ কেজিতে বৃদ্ধি করেছে। এই পরিমাণ ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৫০% বৃদ্ধি। এই স্তরের ইউরেনিয়াম অস্ত্র-গ্রেড থেকে সামান্য কম (৯০%)। তবে এটি কয়েকটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট হতে পারে। আইএইএর প্রধান পরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরান এখন একমাত্র অ-পারমাণবিক রাষ্ট্র যা এত উচ্চ মাত্রার ইউরেনিয়াম উৎপাদন করছে। এদিকে ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে আন্তর্জাতিক মহলে সন্দেহ বাড়ছে। ইসরায়েল ইরানের এই পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপদ হিসেবেই দেখছে এবং সামরিক বিকল্প বিবেচনা করছে। এদিকে, আমেরিকা ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে, তবে তেহরান এখনও সাড়া দেয়নি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। বিশ্ব নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *