আমুদরিয়া নিউজ: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের উপকূলীয় শহর উলাডুলায় ৩ অক্টোবর এক বিরল ও শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। তীব্র বজ্রঝড়ের জেরে আচমকা তৈরি হওয়া এই ঘূর্ণিটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে স্থানীয় একটি ক্যাফে ও আবাসিক এলাকার ঘরবাড়ি, গাছপালা এবং বিদ্যুতের খুঁটি লণ্ডভণ্ড করে দেয়। তীব্র বাতাসের তোড়ে উড়ে যায় বাইরের আসবাবপত্র, এমনকি বন্দর থেকে নৌকা আছড়ে পড়ে পার্কিং লটে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, দেশটির মতো জায়গায় সাধারণত টর্নেডো বিরল, বিশেষ করে এমন ঘনবসতিপূর্ণ জনপদে এর হানা অত্যন্ত নজিরবিহীন। আকস্মিক এই দুর্যোগের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
Total Views:
0