আমেরিকায় টিকে রইল আফ্রিকান সংস্কৃতির এক টুকরো ইতিহাস!

আমুদরিয়া নিউজ: আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলের ‘গুল্লা গিচি’ সম্প্রদায় বহু বছর ধরে তাদের নিজস্ব এক অনন্য আফ্রিকান সংস্কৃতি ও ভাষাকে বাঁচিয়ে রেখেছে। সাউথ ক্যারোলিনার হিলটন হেড আইল্যান্ডের এই অঞ্চলে গড়ে উঠেছিল মার্কিন ইতিহাসের প্রথম মুক্ত কৃষ্ণাঙ্গ মানুষের স্বায়ত্তশাসিত শহর ‘মিচেলভিল’।
পশ্চিম ও মধ্য আফ্রিকা থেকে ক্রীতদাস হিসেবে আসা এই মানুষেরা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের দ্বীপগুলোতে বসবাস শুরু করেন। বিচ্ছিন্নতার কারণেই তারা কোনো বৈশ্বিক মিশ্রণ ছাড়াই সম্পূর্ণ নিজেদের একটি ভাষা ও ঐতিহ্যবাহী জীবনধারা টিকিয়ে রাখতে সক্ষম হন, যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। বর্তমানে তাদের এই অনন্য ইতিহাস ও সংস্কৃতিকে নতুন করে রক্ষা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *