আমুদরিয়া নিউজ: তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের পার্ক সার্কাসের সংবাদপত্রের অফিসে প্রায় ২৪ ঘণ্টা তল্লাশি চালাল ইডি। আর্থিক লেনদেনে অসঙ্গতির অভিযোগে এই অভিযান বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। তল্লাশি শেষে জরুরি নথি, ডিজিটাল তথ্য ও মোবাইলের ডেটা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। সাংসদকে আরও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলে সূত্রের খবর।
Total Views:
0