আফগানিস্তানে পরিত্যক্ত কূপে শিশু মৃত্যুর মিছিল!

আমুদরিয়া নিউজ: আফগানিস্তানে খরাকবলিত অঞ্চলে যত্রতত্র ছড়িয়ে থাকা পরিত্যক্ত গভীর নলকূপ ও উন্মুক্ত কুয়োগুলো এখন শিশুদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। গত কয়েক মাসে দেশটির বিভিন্ন প্রান্তে খেলতে গিয়ে বা অসাবধানতাবশত এসব গভীর কূপে পড়ে বেশ কয়েকজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
কয়েক শত ফুট গভীর ও সরু এই কূপগুলোতে পড়ে যাওয়ার পর অক্সিজেনের অভাব এবং সংকীর্ণ জায়গার কারণে উদ্ধারকাজ অত্যন্ত জটিল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে দিনভর চেষ্টা চালিয়েও শিশুদের জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আফগানিস্তানের তালিবান সরকার এবং মানবাধিকার সংগঠনগুলো গ্রামীণ এলাকার বাসিন্দাদের এই ধরনের বিপজ্জনক ও পরিত্যক্ত কূপগুলো অবিলম্বে ঢেকে বা ভরাট করার নির্দেশ দিয়েছে।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *