আমুদরিয়া নিউজ : ২১ জুলাই, ২০২৬। ক্ষমতাচ্যূত হলেও ভিড় টানা, উদ্দীপনায় এগিয়ে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কলকাতা যেন সেটাই ফের উপলব্ধি করল। লাইভ দেখল গোটা বাংলা, গোটা দেশ। তুলনায় পিছিয়ে ঋতব্রত ব্যানার্জীদের গোষ্ঠী। তাদের সভায় লোক সমাগম হলেও উদ্দীপনার ব্যাপারটা একটু কমই বলে মনে করছেন অনেকে। কংগ্রেসের শহিদ মিনারের সমাবেশে সবচেয়ে বড় সমস্যা হয়েছে জল জমে কাদা হয়ে যাওয়া। সেখানে কংগ্রেস নেতা-কর্মীদের ভিড় অবশ্য তুলনায় আগের বছরের সমাবেশের চেয়ে বেশি।
মমতা ব্যানার্জী দলের সমর্থকদের বললেন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করি, করব। যাঁরা ইঁদুরের মতো বালিশের কোলে লুকিয়ে থাকে, সেই চোরগুলো বিজেপিতে চলে গেছে।

ঋতব্রতদের সভা থেকে বিধায়ক মদন মিত্র চ্যালেঞ্জ ছোঁড়েন মমতা ব্যানার্জীকে। তাঁর চ্যালেঞ্জ, অভিষেককে ছেড়ে দিলে তাঁরা মমতার জন্য উত্তরীয় পেতে স্বাগত জানাবেন।

কংগ্রেস শিবির অবশ্য ১৯৯৩ সালে কলকাতায় মহাকরণ অভিযানে গুলি চালিয়ে পুলিশ ১৩ জনকে মারার সময়ে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই মণীশ গুপ্তের কাট আউট টাঙিয়ে তাঁর শাস্তির দাবি করেছে।
