সৌরভ গঙ্গোপাধ্যায়কে খুনের হুমকি

Death threat to Sourav Ganguly

আমুদরিয়া নিউজ:ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে একাধিক চিঠি পাঠানো হয়েছে। গত ছয় মাস ধরে সৌরভের অফিসে ইংরেজিতে লেখা কিছু রহস্যময় ও হুমকিভরা চিঠি আসছিল। প্রথমদিকে এগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া না হলেও,  সম্প্রতি একটি নতুন চিঠি আসার পর বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। সৌরভের অফিসের তরফ থেকে ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং রাজ্য সরকারের নিরাপত্তা বিভাগকেও বিষয়টি জানানো হয়েছে। চিঠির প্রেরক কে এবং এর নেপথ্যে কী রহস্য রয়েছে,  তা জানতে পুলিশ কুরিয়ার সার্ভিস ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *