কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কাফ সিরাপ উদ্ধার: ধৃত ২

আমুদরিয়া নিউজ : নিউ জলপাইগুড়ি জিআরপি ও শিলিগুড়ি এসওজি যৌথ অভিযান চালিয়ে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ১৫৯ বোতল কাফ সিরাপ উদ্ধার করেছে। জেনারেল কোচে দুটি ট্রলি ও একটি ব্যাগে তা ছিল। পাচারকারী সন্দেহে কামরা থেকে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। দুজনেই ত্রিপুরার বাসিন্দা। এরা দুজনে কলকাতা থেকে কাফ সিরাপ ত্রিপুরায় নিয়ে যাচ্ছিল। পুলিশ জানায়, কয়েক লক্ষ টাকার কাশির সিরাপ পাচারে আর কেউ যুক্ত কি না তদন্ত করে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *