জ্বালানি সংকটের মধ্যেই সুসংবাদ

আমুদরিয়া নিউজ : ভারতের জন্য বড় স্বস্তির খবর। জ্বালানি সংকটের আবহে আরও ৩০ দিনের জন্য রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে ছাড় দিল মার্কিন প্রশাসন। ফলে ভারত-সহ একাধিক দেশ আপাতত রুশ তেল আমদানি চালিয়ে যেতে পারবে।

মার্কিন রাজস্ব দপ্তরের সচিব Scott Bessent জানিয়েছেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং তেলের বাজারে অস্থিরতা সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলিতে তেলের সরবরাহ বজায় রাখাই এখন মূল লক্ষ্য। সেই কারণে রুশ তেল কেনার সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই জ্বালানি ব্যবহারে জোর দেওয়া, কনভয়ের গাড়ি কমানো এবং ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর মতো পদক্ষেপের উপরও গুরুত্ব দিচ্ছে কেন্দ্র সরকার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *