টাটা সন্সের চেয়ারম্যান পদে আরও পাঁচ বছর চন্দ্রশেখরন

আমুদরিয়া নিউজ: টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল সংস্থার পরিচালন পর্ষদ। এর আগে তিনি ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বর্তমান মেয়াদ শেষ হলে আর দায়িত্বে থাকতে চান না বলে জানিয়েছিলেন। পরে বোর্ডের অনুরোধে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন তিনি।

তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। বোর্ডের বৈঠকে তিনি চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের বিরুদ্ধে ভোট দেন। বিষয়টি এখন শেয়ারহোল্ডারদের অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে যাবে বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *