আমুদরিয়া নিউজ: কানাডার ওন্টারিও প্রদেশের বিভিন্ন হাসপাতালে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে অর্থ ও মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে নাসিম এরন (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জালিয়াতি ও চুরিসহ মোট ৬৫টি অপরাধের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বার্লিংটনের বাসিন্দা ওই নারী ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করে গত মাস পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত থাকাকালীন এই চুরির ঘটনাগুলি ঘটান। মে মাস থেকে তদন্ত শুরুর পর পুলিশ তার কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই সামগ্রী উদ্ধার করে। গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে জালিয়াতি, চুরি এবং আদালতের আদেশ অমান্য করার মতো একাধিক জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়েছে।
Total Views:
0