তিন দিনের প্রস্তাবিত ব্যাংক ধর্মঘট স্থগিত

আমুদরিয়া নিউজ: দেশজুড়ে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক আপাতত স্থগিত করা হয়েছে। রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (UFBU)-এর বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আজ, ২৮ সেপ্টেম্বর, ব্যাংকের শাখাগুলি স্বাভাবিকভাবেই খোলা থাকার কথা।

ব্যাংক কর্মীদের অন্যতম প্রধান দাবি ছিল সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা রাখা এবং সব শনিবার ছুটি ঘোষণা করা। এছাড়াও কর্মীদের আরও কয়েকটি দাবি নিয়ে আলোচনা হয়েছে। IBA ও UFBU-র মধ্যে এই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠনের বিষয়ে সমঝোতা হয়েছে।

ফলে আপাতত সাধারণ গ্রাহকদের ব্যাংক পরিষেবা নিয়ে তিন দিনের ধর্মঘটের কারণে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কাটল। তবে কর্মীদের দাবিগুলির চূড়ান্ত সমাধান এখনও হয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *