আমুদরিয়া নিউজ: কানাডার মন্ট্রিল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাঁ-ব্রিজিদ-দ’ইবারভিল নামক একটি ছোট শহরে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে জরুরি সেবা সংস্থাগুলিকে এই দুর্ঘটনার বিষয়ে জানানো হয়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত হেলিকপ্টারটি দেখতে পায় এবং এর আরোহীদের মৃত ঘোষণা করে।
পুলিশ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি একটি ব্যক্তিগত হেলিকপ্টার ছিল বলে মনে করা হচ্ছে, তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ যৌথভাবে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
Total Views:
0