আমুদরিয়া নিউজ: ঐশ্বর্য, চোখধাঁধানো গগনচুম্বী অট্টালিকা আর করমুক্ত নিরাপদ জীবনের জন্য বিশ্বজুড়ে যে ‘ব্র্যান্ড দুবাই’-এর সুখ্যাতি ছিল, ইরান-আমেরিকা যুদ্ধের আবহে তা আজ গভীর সংকটের মুখে। বছরের পর বছর ধরে পর্যটক ও বিনিয়োগকারীদের নিরাপত্তা ও স্থিতিশীলতার যে আশ্বাস দুবাই দিয়ে আসছিল, তা মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ পরিস্থিতিতে বড় ধাক্কা খেয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বুর্জ আল আরব ও পাম জুমেইরার মতো বিলাসবহুল পর্যটন স্থলের কাছাকাছি বিস্ফোরণ বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। ফলস্বরূপ, ২০২৬ সালের প্রথমার্ধে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী পরিবহন প্রায় ৩১% হ্রাস পেয়েছে এবং বিলাসবহুল হোটেলগুলোর বুকিং তলানিতে ঠেকায় শুরু হয়েছে কর্মী ছাঁটাই। বহু বছরের ইতিহাসে প্রথমবার দুবাইয়ের এই গ্ল্যামারাস ও নিরাপদ ভাবমূর্তি অস্তিত্বের লড়াই লড়ছে।
যুদ্ধের আঁচে ফিকে লক্স ইমেজ! ইরান সংঘাতের ধাক্কায় ধুঁকছে দুবাই
Total Views:
0
Leave a Comment