আমুদরিয়া নিউজ: জন্মাষ্টমীর রেশ কাটতে না কাটতেই উৎসবের আমেজে মেতে উঠল শিলিগুড়ি সংলগ্ন উত্তর পলাশ এলাকা। জন্মাষ্টমীর পরদিন নিউ কৃষক সংঘের উদ্যোগে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী দধি কাঁদো খেলার। শ্রীকৃষ্ণের বাল্যলীলার স্মৃতিকে সামনে রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান সংঘের সদস্যরা।
দই, জল আর আনন্দ-উচ্ছ্বাসে জমে ওঠে দধি কাঁদো খেলা। ছোট থেকে বড়—এলাকার বহু মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন এই অনুষ্ঠানে। পাশাপাশি ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও।
খেলাকে ঘিরে গোটা এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে উত্তর পলাশ। প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় আবেগকে সঙ্গে নিয়ে দধি কাঁদো খেলার মধ্য দিয়ে ফের একবার মিলেমিশে গেল উৎসব ও সম্প্রীতির ছবি।
Total Views:
0