আমুদরিয়া নিউজ: গাইঘাটার পর একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ানেও এনকাউন্টারের ঘটনা। সুজিত মণ্ডল খুনের মামলায় ধৃত সামাউন শেখের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণের জন্য সামাউনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট নিখোঁজ হন সামশেরগঞ্জের বাসিন্দা সুজিত মণ্ডল। কয়েক দিন পর তাঁর খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশের তদন্তে তিন জনের নাম উঠে আসে। সুজিতের স্ত্রী অভিযোগ করেছিলেন, সাহায্য চেয়েও স্থানীয় পুলিশ ফাঁড়ি থেকে সাড়া পাননি। ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল।
Total Views:
0