আমুদরিয়া নিউজ: টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধসের আতঙ্কের মধ্যেই শুক্রবার ভোরে তাকদহ ক্যান্টনমেন্ট হাসপাতালের একটি অংশ ধসে পড়ে। ভোর সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। হাসপাতালের ভিতরে থাকা ছ’জনের মধ্যে এক রোগীর কেয়ারটেকার ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। বাকি পাঁচজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একইসঙ্গে পশ্চিম সিকিমের রিম্বিতেও বড় ধসে ৩০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Total Views:
0