আমুদরিয়া নিউজ: ইতিহাসের অন্যতম বৃহত্তম ক্রিপ্টো কারেন্সি চুরির মামলায় মার্কিন আদালতে নিজের দোষ স্বীকার করেছেন ম্যালোন ল্যাম (২২) নামে এক সিঙ্গাপুরি যুবক। বন্ধুদের সাথে দল গড়ে প্রায় ২৪ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার মূল্যের বিটকয়েন চুরি এবং সেই টাকা পাচারের কথা তিনি মেনে নিয়েছেন।
মার্কিন বিচার বিভাগের (DOJ) তথ্য অনুযায়ী, ল্যাম ও তাঁর সহযোগীরা চুরির টাকা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন। নাইটক্লাবে এক এক রাতে তাঁরা প্রায় ৫ লক্ষ ডলার ওড়াতেন এবং কোটি কোটি টাকার একাধিক দামি গাড়ি কিনেছিলেন। এই সাইবার অপরাধের দায়ে ম্যালোন ল্যামের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
Total Views:
0