জবরদস্তি লিঙ্গ পরিবর্তনে বাধ্য করালে যাবজ্জীবন জেল, জরিমানা হতে পারে

Life term for forced sex changes.

আমুদরিয়া নিউজ : আপনি কি জানেন ভারতে ট্রান্সজেন্ডার ব্যক্তির আইনি সংজ্ঞায় বড় বদল আনার বিল পেশ হয়েছে লোকসভায়? সেখানে কিছু ব্যাপারে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। অপরাধ দমনে এই বিলে অত্যন্ত কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। কোনো প্রাপ্তবয়স্ক বা শিশুকে জোরপূর্বক লিঙ্গ পরিবর্তন ও অঙ্গহানি ঘটিয়ে ট্রান্সজেন্ডার পরিচয় গ্রহণে বাধ্য করলে যথাক্রমে ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ন্যূনতম ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান দেওয়া হয়েছে এই নতুন বিলে।
এই বিলটি ১৩ই মার্চ, ২০২৬ তারিখে লোকসভায় ‘ট্রান্সজেন্ডার ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬’ হিসেবে পেশ করা হয়। এটি ২০১৯ সালের মূল আইনটিকে সংশোধন করবে। নতুন বিলের মাধ্যমে ‘ট্রান্সজেন্ডার’ সম্প্রদায়ের আইনি সংজ্ঞায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। আগের ‘স্ব অনুভূত আত্মপরিচিতি ‘ (self-perceived identity)-র ধারণা এবং ‘ট্রান্স-ম্যান’, ‘ট্রান্স-উইম্যান’ ও ‘জেন্ডারকুয়্যার’ ক্যাটাগরিগুলি এই বিল থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে।
নতুন নিয়মে আইনি স্বীকৃতির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের (DM) পাশাপাশি একটি নির্দিষ্ট সরকারি মেডিকেল বোর্ডের সুপারিশ বাধ্যতামূলক করা হচ্ছে। এ ছাড়া, অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে সংশোধিত শংসাপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতালকে সেই তথ্য প্রশাসনকে জানাতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *