আমুদরিয়া নিউজ: শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’-তে প্রথমবার হিন্দি ছবিতে কণ্ঠ দিলেন ব্রিটিশ গায়ক এড শিরান। গানটিতে তাঁর সঙ্গে রয়েছেন অরিজিৎ সিং। এড জানিয়েছেন, মন্নতে শাহরুখের সঙ্গে সাক্ষাতের সময়ই এই সহযোগিতার প্রস্তাব পান তিনি। পরে সুরকার সচিন-জিগরের সঙ্গে পরিচয়ের দিনেই গানটির নিজের অংশ লিখে রেকর্ড করেন। শাহরুখও গানের জন্য বন্ধুকে ধন্যবাদ জানিয়েছেন। ২ নভেম্বর মুক্তির পর প্রথম ২৪ ঘণ্টায় বিভিন্ন মাধ্যমে গানটি ৬ কোটিরও বেশি ভিউ পেয়েছে। ইউটিউবে প্রথম দিনেই ৩৬.৩ মিলিয়ন ভিউ নিয়ে তৈরি করেছে নতুন রেকর্ড।
Total Views:
0