Gan. Firearms. A pistol weapon close-up. Gan isolated on white background. Vector illustration.

ইসলামপুরে প্রধান শিক্ষক খুন

Headmaster murdered in Islampur

আমুদরিয়া নিউজ:স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রধান শিক্ষক নজরুল ইসলাম নিহত হয়েছেন। শনিবার সকালে মাদারিপুর এলাকায় মোটরবাইকে করে স্কুলে যাওয়ার সময় আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহত শিক্ষক রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । প্রত্যক্ষদর্শীদের মতে, গুলিতে জখম অবস্থাতেও তিনি বাইক নিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করার চেষ্টা করেছিলেন কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। হামলাকারীদের খুঁজে বের করতে ইসলামপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *