আমুদরিয়া নিউজ:বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি মুম্বইয়ের বান্দ্রায় কার্টার রোডে প্রায় ১৪ কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন। বিনোদন জগতের কাছাকাছি হওয়ায় বান্দ্রা এলাকাটিকেই ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন তিনি। বাড়িটির দাম প্রায় ১৪ কোটি টাকা, যার জন্য স্ট্যাম্প ডিউটি ৭০ লক্ষ এবং রেজিস্ট্রেশন ফি ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানা গেছে। জমকালো চাকচিক্যের বদলে বাড়িটিতে বেজ, আইভরি, হালকা কাঠ, লিনেন ও পাথরের ছোঁয়া রাখেছেন তিনি। বাড়ির অন্দরে একটি সুইমিং পুল এবং প্রচুর গাছপালা রয়েছে, যা প্রকৃতিঘেঁষা ও আরামদায়ক পরিবেশ তৈরি করেছে।
Total Views:
0