আমুদরিয়া নিউজ: চিন ও ভুটানের মধ্যে সীমান্ত বিরোধ মেটানোর আলোচনা এগোতেই ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ডোকলাম মালভূমি নিয়ে দুই দেশের সম্ভাব্য সমঝোতা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী ‘চিকেন নেক’ করিডরের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা নিরাপত্তা বিশেষজ্ঞদের।
সম্প্রতি বেজিংয়ে চিন ও ভুটানের ১৬তম সীমান্ত বৈঠক হয়েছে। চিন ও ভুটানের মধ্যে প্রায় ৭৬৪ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিরোধ রয়েছে। এর মধ্যে পশ্চিম ভুটানের ডোকলামও রয়েছে, যা ভারতের কাছেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ভারতের আশঙ্কা, ডোকলামে চিনের প্রভাব বাড়লে চিকেন নেক করিডরের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে সীমান্ত আলোচনা থেকে কী সমাধান বেরোবে, তা এখনও স্পষ্ট নয়।
Total Views:
0