গ্রামের অস্তিত্ব সংকটে, সরকারি নথিতে নাম তোলার লড়াই

The village's existence is in peril, fighting to secure its place in official documents

আমুদরিয়া নিউজ:​হুগলির চুঁচুড়ায় মগড়া ব্লকের হোয়েরা দিগসুই পঞ্চায়েতের খলসী গ্রামটি বর্তমান সরকারি সেনসাস পোর্টাল ও দাপ্তরিক নথিতে অনুপস্থিত থাকায় সেখানকার প্রায় বাইশশো বাসিন্দা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। সরকারি রেকর্ডে স্বতন্ত্র গ্রামের অস্তিত্ব না থাকায় আধার কার্ড, জন্ম শংসাপত্র কিংবা নাগরিক নথিতে নিজের গ্রামের নাম নথিভুক্ত করতে পারছেন না তাঁরা। এমনকি চিঠিপত্র ও পার্সেল এক কিলোমিটার দূরের দিগসুই গ্রামের ঠিকানায় এসে অনেক সময় ফেরত চলে যায়।​বর্তমান জনগণনার প্রথম পর্যায়ে স্ব-গণনার কাজ শুরু হলে পোর্টালে গ্রামের নাম খুঁজতে গিয়ে এই জটিলতা প্রকাশ্যে আসে। এর পরই ক্ষুব্ধ গ্রামবাসীরা বিডিও, এসডিও, জেলাশাসক থেকে শুরু করে একেবারে মুখ্যমন্ত্রী পর্যন্ত লিখিত আবেদন জানিয়েছেন।

​এই প্রসঙ্গে হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরী জানিয়েছেন যে, এটি মূলত ম্যাপ সংক্রান্ত একটি প্রযুক্তিগত ত্রুটি। ওই গ্রামকে নতুন করে ম্যাপিং করার জন্য সেনসাস ডিরেক্টরকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে এবং খুব শীঘ্রই এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *