আমুদরিয়া নিউজ: বইপ্রেমীদের জন্য আজ, ২৫ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হল ২৭তম Colombo International Book Fair। Bandaranaike Memorial International Conference Hall (BMICH)-এ আয়োজিত এই বইমেলা চলবে ৪ অক্টোবর পর্যন্ত।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশকের বইয়ের পাশাপাশি থাকছে বই প্রকাশ, লেখকদের সঙ্গে আলোচনা এবং সাহিত্যভিত্তিক নানা অনুষ্ঠান। আন্তর্জাতিক প্রকাশক সমিতির তথ্য অনুযায়ী, মেলাটি শ্রীলঙ্কার অন্যতম বড় সাহিত্য ও পাঠসংস্কৃতি-কেন্দ্রিক আয়োজন।
Total Views:
0