আমুদরিয়া নিউজ: বইপ্রেমীদের জন্য আজ, ২৫ সেপ্টেম্বর, শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণে শুরু হল তৃতীয় Shillong Book Fair। ন্যাশনাল বুক ট্রাস্ট (NBT), ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের উদ্যোগে এবং মেঘালয়ের আর্টস অ্যান্ড কালচার দফতরের সহযোগিতায় আয়োজিত এই বইমেলা চলবে ১ অক্টোবর পর্যন্ত।
মেলায় দেশের বিভিন্ন প্রান্তের প্রকাশকদের ৮০টিরও বেশি স্টল থাকছে। গল্প, উপন্যাস, শিশু সাহিত্য, শিক্ষামূলক বই-সহ নানা বিষয়ের বই পাওয়া যাবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ বিনামূল্যে এবং বইয়ে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
Total Views:
0