আমুদরিয়া নিউজ: বুধবার সকালে অসমের কামরূপ মেট্রোপলিটন জেলার দিগারু স্টেশনের কাছে লাইনচ্যুত হল সাইরাং এক্সপ্রেস। সকাল ৭টা নাগাদ ট্রেনটির ইঞ্জিন-সহ সাতটি কামরা বেলাইন হয়ে যায়। লাইনচ্যুত কামরাগুলির অধিকাংশই শীতাতপ নিয়ন্ত্রিত। ঘটনায় অন্তত সাত জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। প্রাথমিকভাবে লাইন পরিবর্তনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান। দুর্ঘটনার জেরে গুয়াহাটি-লামডিং রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। উদ্ধার ও রেললাইন মেরামতির কাজ চলছে।
Total Views:
0