মানসে গণ্ডার ও গৌরের বিরল সংঘর্ষ, ক্যামেরাবন্দি দৃশ্য

আমুদরিয়া নিউজ: অসমের মানস জাতীয় উদ্যানে ধরা পড়ল বন্যপ্রাণীর জগতের এক বিরল মুহূর্ত। একটি একশৃঙ্গ গণ্ডার ও বিশালাকৃতির গৌরের মধ্যে মুখোমুখি সংঘর্ষের দৃশ্য সামনে এসেছে। ২৫ সেপ্টেম্বর অসমের বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এই বিরল বন্যপ্রাণী-দৃশ্যটি প্রকাশ্যে আনেন।

মানসের বিস্তীর্ণ তৃণভূমিতে দুই শক্তিশালী প্রাণীর এই মুখোমুখি অবস্থান প্রকৃতির নিজস্ব এক নাটকীয় দৃশ্য তুলে ধরেছে। মানস জাতীয় উদ্যান একশৃঙ্গ গণ্ডার, গৌর, হাতি ও বাঘ-সহ একাধিক বিরল বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *