আরবিআইয়ের নতুন ঋণ আদায় নীতি

Reserve Bank of India's new loan recovery policy

আমুদরিয়া নিউজ:ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইয়ের নতুন নীতি অনুযায়ী, ঋণ আদায়ে ব্যাংক ও এজেন্টদের কঠোর নিয়মের আওতায় আনা হয়েছে। এখন থেকে কেবল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে যোগাযোগ করা যাবে। এছাড়া শোক, অসুস্থতা বা বিয়ের মতো সংবেদনশীল সময়ে ফোন করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়েছে। গ্রাহককে হুমকি, গালিগালাজ, বারবার ফোন করে বিরক্ত করা, জনসমক্ষে অপমান বা সামাজিক মাধ্যমে হেয় করা যাবে না। সরাসরি সাক্ষাতের জন্য অন্তত এক দিন আগে গ্রাহকে জানাতে হবে। প্রথম দেখা গ্রাহকের পছন্দের স্থানেই হবে। প্রতিটি কল রেকর্ডের তথ্য অন্তত ছয় মাস সংরক্ষণ করতে হবে। ঋণে কেনা স্মার্টফোন বা ল্যাপটপ অন্তত ৩০ দিন বকেয়া না থাকলে লক করা যাবে না। ডিভাইস লক করা হলেও জরুরি ফিচার সচল রাখতে হবে। বকেয়া পরিশোধের ১ ঘণ্টার মধ্যে ডিভাইস আনলক না করলে ব্যাংককে প্রতি ঘণ্টায় ২৫০ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া তৃতীয় পক্ষের এজেন্টদের কাজের সম্পূর্ণ দায় ব্যাংককেই নিতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *