আন্তরিক ক্ষমা প্রার্থনার চার ধাপ

আমুদরিয়া নিউজ: শুধু ‘সরি’ বললেই সম্পর্কের ক্ষত মেরামত হয় না। যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী মলি হাওয়েসের মতে, আন্তরিক ক্ষমা প্রার্থনার জন্য চারটি ধাপ অনুসরণ করা জরুরি। তাঁর ‘এ গুড অ্যাপোলজি’ বইয়ে সম্পর্কের আস্থা ফিরিয়ে আনার এই পদ্ধতির কথা তুলে ধরা হয়েছে।

প্রথমত, আত্মপক্ষ সমর্থন না করে যাঁকে কষ্ট দেওয়া হয়েছে, তাঁর কথা মন দিয়ে শুনতে হবে। দ্বিতীয়ত, নিজের আচরণের দায় স্বীকার করে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে হবে। তৃতীয়ত, সম্ভব হলে ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। চতুর্থত, একই ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে আচরণে বাস্তব পরিবর্তন আনতে হবে।

মনোবিজ্ঞানীর মতে, শুধু প্রতিশ্রুতি নয়, কাজে পরিবর্তন দেখানোই সম্পর্কের বিশ্বাস ফেরানোর মূল চাবিকাঠি। একই সঙ্গে ক্ষমা গ্রহণের জন্যও সময় দেওয়া এবং অন্যের ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা জরুরি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *