মুখের উপকারী ব্যাকটেরিয়া রক্ষায় কী খাবেন? গবেষকদের নতুন তথ্য

আমুদরিয়া নিউজ: মিষ্টি জাতীয় খাবার মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া বাড়িয়ে দাঁতের ক্ষয় করে, তা সবারই জানা। তবে সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, মুখের ভেতরের সুস্বাস্থ্য বজায় রাখতে ক্ষতিকর খাবার বর্জনের পাশাপাশি কিছু উপকারী খাবার খাওয়াও সমান গুরুত্বপূর্ণ।
বিজ্ঞানীদের মতে, আমাদের মুখে প্রায় ৭০০ প্রজাতির উপকারী ও অপকারী অণুজীব (Microbiome) বাস করে। ‘স্ট্রেপ্টোকক্কাস মিউটানস’-এর মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া চিনি খেয়ে এমন অ্যাসিড তৈরি করে, যা দাঁতের এনামেল নষ্ট করে ক্যাভিটি তৈরি করে। অন্যদিকে, ‘ভেইলোনেলা’ বা ‘অ্যাক্টিনোমাইসিস’-এর মতো উপকারী ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকর জীবাণুকে মুখে বাসা বাঁধতে দেয় না।
গবেষকদের মতে, অন্ত্রের মতো মুখের উপকারী ব্যাকটেরিয়াগুলোকে সতেজ রাখতে ফলমূল ও পনিরের মতো খাবার বিশেষ ভূমিকা পালন করে। নিয়মিত সঠিক খাবার গ্রহণ এবং সঠিক ডেন্টাল কেয়ার কেবল দাঁতই ভালো রাখে না, বরং সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *