ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে অন্ধ্র প্রদেশে মৃত ৫

আমুদরিয়া নিউজ: ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে বুধবার ভোরে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়-সংশ্লিষ্ট ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। উপকূল অতিক্রমের সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫–১৩৫ কিলোমিটার, দমকা হাওয়ার গতিবেগ পৌঁছেছিল ১৫০ কিলোমিটারে।

ঝড়ের আগে অন্ধ্র প্রদেশ ও ওডিশায় ১ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়। ভারী বৃষ্টিতে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা, বাতিল হয়েছে বেশ কয়েকটি বিমান ও ট্রেন। বুধবার ও বৃহস্পতিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ঘূর্ণিঝড়টির নাম ‘অর্ণব’ প্রস্তাব করেছিল বাংলাদেশ। শব্দটির অর্থ সমুদ্র।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *