আমুদরিয়া নিউজ: রবিবার রাতে কলকাতার ইএম বাইপাসে ফুড ডেলিভারি বাইকের সঙ্গে সংঘর্ষের পর উল্টে গেল একটি অ্যাপ ক্যাব। সায়েন্স সিটি থেকে রুবির দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
ক্যাবে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্যাবটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা বলে অনুমান করা হলেও, সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য তথ্য খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Total Views:
0