হংকং সিক্সেসে ভারতের নেতৃত্বে ভুবনেশ্বর কুমার

আমুদরিয়া নিউজ: ভারতীয় ক্রিকেটে নতুন এক চ্যালেঞ্জের প্রস্তুতি। ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ হংকংয়ে অনুষ্ঠিত হতে চলা Hong Kong Sixes প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারকে।

ছয়জনের এই বিশেষ ফরম্যাটের দলে রয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া, শশাঙ্ক সিং, রাহুল তেওয়াটিয়া, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী এবং টি. নটরাজন-এর মতো পরিচিত ক্রিকেটাররা। দলের বেশিরভাগ সদস্যই আগে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

Hong Kong Sixes-এর নিয়ম প্রচলিত ক্রিকেটের থেকে আলাদা। প্রতিটি দলে থাকে ছয়জন ক্রিকেটার এবং ম্যাচের ওভার সংখ্যাও অনেক কম। ফলে দ্রুত রান করা, আক্রমণাত্মক বোলিং এবং অল্প সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

অভিজ্ঞ ভুবনেশ্বরের নেতৃত্বে ভারতের এই দল ৩০ অক্টোবর থেকে নতুন ফরম্যাটে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *