আমুদরিয়া নিউজ: বাগুইআটির রঘুনাথপুরে শয্যাশায়ী ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনায় কৃষ্ণ রাজবংশী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।
প্রথমে ঘটনাটি ডাকাতি বলে মনে করা হলেও তদন্তে উঠে আসে পরিবারের সদস্যের যোগ। পুলিশের দাবি, জেরায় কৃষ্ণ ভাইকে খুনের কথা স্বীকার করেছেন। দীর্ঘদিনের চিকিৎসার খরচ এবং সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ধৃতকে সোমবার বারাসত আদালতে পেশ করা হবে।
Total Views:
0