আমুদরিয়া নিউজ:জলপাইগুড়ির তাসার পাড়া গ্রামের চা-বাগান থেকে এক ব্যক্তিকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ব্যক্তির নাম দীপঙ্কর গোপ, বয়স ৩৫ বছর। পরিবারের দাবি, সম্প্রতি এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিএসএফ গ্রেফতার করার বদলা হিসেবেই তাঁকে তুলে নিয়ে গেছে অপহরণকারীরা। ভাইরাল হওয়া একটি ভিডিও-য় দীপঙ্করকে বলতে শোনা গেছে, ভারতীয় জেলে আটকে থাকা ওই ব্যক্তিকে মুক্তি দিলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। বর্তমানে তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এর হেফাজতে রয়েছেন। তাঁকে নিরাপদে ফিরিয়ে আনতে বিএসএফ-এর চেষ্টা চলছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
Total Views:
0