আমুদরিয়া নিউজ:চিন সীমান্তের কাছে উত্তরাখণ্ডের মাণা গ্রামে গাড়ি চেকিংকে কেন্দ্র করে পুলিশ ও সেনার মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যা ছটার দিকে সেখানে কাঁওয়ারিয়াদের ভিড়ের কারণে যানজট হয়েছিল। পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়ি পরীক্ষা করার যানজট বেড়ে যায়। দেরি হওয়ার কারণে প্রথমে পুলিশ ও সেনা জওয়ানদের মধ্যে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। এই ঘটনায় অসম রেজিমেন্টের এক মেজরসহ দশ জনের বেশি সেনা জওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরাখণ্ড পুলিশ। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী উভয়েই নিজেদের মতো করে পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।
Total Views:
0