আমুদরিয়া নিউজ: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ি। মঙ্গলবার রাতে ৫ নম্বর ওয়ার্ডের রামঘাট ব্রিজের নিচে অভিযান চালিয়ে ২৮৬ গ্রাম ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ।
ধৃতের নাম এমডি কেদার (২৬)। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে মাদক কারবারের খবর পেয়ে অভিযান চালানো হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। এই মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
Total Views:
0