এআই মানবজাতিকে ধ্বংস করতে পারে: অ্যানথ্রপিক গবেষকের চরম সতর্কতা

আমুদরিয়া নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে এক ভয়াবহ আশঙ্কা প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় এআই সেফটি গবেষক ইভান হাবিনজার। তাঁর মতে, আগামী এক দশকের মধ্যে এআই-এর কারণে মানবজাতি সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা ১০ শতাংশেরও বেশি।

অ্যানথ্রপিক সংস্থার এই গবেষক জানান, বর্তমান মডেলগুলো নিরাপদ হলেও, এআই যেভাবে নিজে নিজেই নিজের উন্নতি ঘটাচ্ছে, তাতে এটি অচিরেই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সম্প্রতি অ্যানথ্রপিক ও অপেনএআই-এর মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোর দায়িত্বজ্ঞানহীন প্রতিযোগিতার প্রতিবাদ জানিয়ে জ্যাকব কক্সন নামে এক গবেষক পদত্যাগ করার পর এই বিতর্ক আরও জোরালো হয়েছে। এই চরম ঝুঁকির মুখে ব্রিটেনের রাজনীতিতেও শোরগোল পড়ে গেছে এবং সুপারইন্টেলিজেন্স নিয়ন্ত্রণে একটি নতুন বহুজাতিক চুক্তির দাবি উঠেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *