আমুদরিয়া নিউজ: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। ২২ অক্টোবরের হিসাব অনুযায়ী, ইউএইতে প্রতি লিটার পেট্রলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১০৮ থেকে ১১৩ টাকা এবং ডিজেলের দাম ১২৩.৩১ টাকা। অন্য দিকে, ভারতের বিভিন্ন শহরে পেট্রলের দাম ১০১.৫৪ থেকে ১১৬.১৫ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৪৭ থেকে ১০৪.৪০ টাকার মধ্যে।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও ভূরাজনৈতিক উত্তেজনার জেরে ইউএইতে জ্বালানির দাম বেড়েছে। নভেম্বরে নতুন দাম এখনও ঘোষণা করা হয়নি।
Total Views:
1