ছয় বিশিষ্ট গবেষক পেলেন ইনফোসিস পুরস্কার ২০২৬

আমুদরিয়া নিউজ: বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় বিশেষ অবদানের জন্য ছয় বিশিষ্ট ব্যক্তিত্বকে দেওয়া হল ইনফোসিস পুরস্কার ২০২৬। ১২ নভেম্বর বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিজয়ীদের নাম ঘোষণা করে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন। পুরস্কারপ্রাপকদের তালিকায় রয়েছেন কার্তিক শাস্ত্রী, স্বরুণ কুমার, গৌতম ভাটিয়া, ঈশা জৈন, ঋদ্ধিপ্রতিম বসু এবং মনোজ কুমার যোশী। অর্থনীতি, প্রযুক্তি, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত ও পদার্থবিদ্যা—এই ছয়টি বিভাগে তাঁদের গবেষণার স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রত্যেক বিজয়ী পাবেন একটি সোনার পদক, সম্মানপত্র এবং ১ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা) পুরস্কারমূল্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *