রাজ্যে চালু ‘পুলিশ মিত্র’ অ্যাপ, পুলিশি ব্যবস্থায় স্বচ্ছতায় জোর মুখ্যমন্ত্রীর

আমুদরিয়া নিউজ: রাজ্যের পুলিশি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে শুক্রবার নবান্ন থেকে ‘পুলিশ মিত্র’ অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের এলাকার বিট অফিসারের নাম ও মোবাইল নম্বর জানতে পারবেন।

এদিন মুখ্যমন্ত্রী জানান, পুলিশি কাজে সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভর করা চলবে না। বিট অফিসারদের সঙ্গে সাধারণ মানুষের নিয়মিত যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি, পুলিশ আধিকারিকদের আধুনিক সরঞ্জাম দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যে পুলিশকর্মীর অভাবের কথাও স্বীকার করেন মুখ্যমন্ত্রী। নতুন ব্যবস্থার কাজ সম্পূর্ণ করতে কেন্দ্রের কাছে আরও তিন মাস সময় চেয়েছে রাজ্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *